আমি ইতিপূর্ব্বে সৌভাগ্য বশতঃ শ্রীরাখালদাস মুখোপাধ্যায়
আমি ইতিপূর্ব্বে সৌভাগ্য বশতঃ জনৈক পরমজ্ঞানী পরমহংসের সন্দ শন লাভ করিয়া অশেষ যত্ন সহকারে তাঁহাকে আপন নিকটে কিছুকাল রাখিয়াছিলাম । সেই সময়ে কলিকাতা নিবাসী নিত্যধর্ম্মানুরঞ্জিকা পত্রিকা লেখক পণ্ডিতবর নন্দকুমার কবিরত্ন মহাশয় আমার সহিত আত্মীয়তা থাকা প্রযুক্ত আমার তাৎকালিক কৰ্ম্মস্থান হুগলিতে সৰ্ব্বদা যাতায়াত করি- তেন। আমরা উভয়ে একত্র হইয়া সময়ে সময়ে ঐ পরম জ্ঞানী সাধু পরম - হংসকে হিন্দুধৰ্ম্মানুগত ক্রিয়াকাণ্ড ও উপাসনাদি সম্বন্ধে নানাবিধ প্রশ্ন এবং সেই সকল কার্য্যের নিগূঢ় মৰ্ম্ম ও তাৎপর্য্য জিজ্ঞাসা করিতাম। তিনি কপা করিয়া যে সমস্ত ব্যাখ্যা ও উপদেশ প্রদান করিয়াছিলেন, ক বরত্ন মহাশর ঐ সকল উপদেশাবলী সময়ে সময়ে বিস্তারিত করিয়া নিত্যধর্ম্মানু রঞ্জিকা পত্রিকায় প্রকাশ করিযাছিলেন। এক্ষণে সমাজ-মধ্যে ধৰ্ম্মতত্ত্ব লইয়া যে প্রকার মতভেদ ও বিতর্ক সকল উপস্থিত হইতেছে, তাহাতে ঐ সকল উপদেশ একত্রিত করিয়া প্রচার করিলে বোধ হয়, বিবাদিগণের মনে অনেক পরিমাণে সংশয়চ্ছেদ হইতে পারিবে ; এই বিবেচনায় হিন্দুধৰ্ম্মসংক্রান্ত ঐ সকল নিগূঢ় মৰ্ম্ম ও উপদেশ পুস্তকাকারে একত্র সঙ্কলন পূর্ব্বক “হিন্দুধৰ্ম্মতত্ত্ব” নাম দিয়া সাধারণ সমীপে; প্রকাশ করিতে প্রবৃত্ত হইলাম । ধৰ্ম্ম বিষয়ে যে সকল মহাত্মাগণের আন্ত- "রিক শ্রদ্ধা আছে, তাঁহারা অবশ্যই এই পুস্তক খানি পাঠ করিলে মনোমধ্যে অপার আনন্দ লাভ করিবেন এবং আমারও যত্ন ও পরিশ্রম সফল হইবে ৷ পরিশেষে কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি, লেখকদ্বারা আমাব পুস্তকের মুদ্রণার্থ যে পরিষ্কত কাপি প্রস্তুত হইয়াছিল; ভরানীপুব চক্ৰবেড় শিশুবিদ্যালযের প্রধান শিক্ষক শ্রীযুক্ত ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় যত্ন ও পরিশ্রম সহকারে তাহা দেখিয়া দিয়াছেন; আর উপক্রমণিকা অংশটি স্বয়ং লিখিয়া এই পুস্তকে সংযোজিত করিয়াছেন। “হিন্দুধৰ্ম্মতত্ত্ব” পুস্তকে যে সকল বিষয় লিখিত হইয়াছে, বর্তমান সময়ে তাদৃশ পুস্তক প্রচার করিয়া সাধারণের নিকট সুখ্যাতিলাভ যে আকাশ-কুসুমের ন্যায় অলীক, আমি তাহা নিমেষের নিমিত্তও বিস্তৃত নহি। তবে যে সকল মহাশয ব্যক্তি আমাদিগের ভারতবর্ষের অদ্বিতীয় গোবরের সামগ্রী সনাতন হিন্দুধর্ম্মের প্রতি শ্রদ্ধা প্রকাশ করিয়া থাকেন এবং ইহার সার মর্ম্ম জানিতে ইচ্ছা করেন, যদি এই পুস্তকদ্বারা তাঁহাদিগের এক জনেরও কিঞ্চিৎ পরিমাণে উপকাৰ হয়, তাহা হইলেই আমি সমস্ত যত্ন, পরিশ্রম ও রায় সকল জ্ঞান করিব ।
ভবানীপুর জ্যৈষ্ঠ ১২৮৫।
No comments